Your phone can translate this page into almost any language for free. Chrome on Android: open the menu (three dots) and tap Translate. iPhone Safari: tap the aA button, then Translate. The result is automatic and may contain mistakes. Or open it in Google Translate.
This English text is an automatic translation and may contain errors.
ইবির ফোয়ারা চালু হোক
Let IU's Fountain Be Activated
Let IU's Fountain Be Activated
বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী স্থাপিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের একমাত্র ফোয়ারার নাম 'সততা ফোয়ারা'। বিশ্ববিদ্যালয়ের মেইন ফটক দিয়ে প্রবেশের পরই স্মৃতিসৌধ এবং শহীদ মিনারের সাথেই অন্যতম সুন্দর স্থাপনা এটি। তবে ফোয়ারা থাকলেও ফোয়ারাতে নেই পানির বর্ষণ। দৈনন্দিন চলমান না থাকলেও অন্তত বিশেষ দিবসগুলোতে চালু রাখা যেতে পারে। ক্যাম্পাসের সৌন্দর্য ফুটিয়ে তোলার বিপরীতে যেন যথাযথ ব্যবহার না হওয়ায় অন্ধকারাচ্ছন্নে রয়েছে এটি। দীর্ঘদিন বন্ধ থাকা সত্ত্বেও ফোয়ারার ব্যাপারে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বাড়াতে এবং উৎসবের দিনগুলোতে বহমান ফোয়ারা অবশ্যই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। তাই উক্ত বিষয়ে নজরদারি করে ফোয়ারা চালু রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
Islami University is the first public university established after independence in Bangladesh. The only fountain of Islami University is called 'Satata Fountain'. It is one of the most beautiful structures next to the memorial and Shaheed Minar after entering through the main gate of the university. However, even if there is a fountain, there is no rain of water in the fountain. Even if it is not running daily, it can be kept on at least on special days. It is in the dark as if it is not used properly as opposed to bringing out the beauty of the campus. Despite being closed for a long time, the university administration has not taken any action regarding the fountain. The fountains that are flowing during the beauty of the university and on the festive days must create a festive atmosphere. Therefore, I am drawing the attention of the university administration to keep the fountain operational by monitoring the matter.