Daily Amader Shomoy

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষ্ক্রিয় ইবি

IU Inactive on Social Media

IU Inactive on Social Media

প্রতিষ্ঠার ৪৪ বছরেও সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো সাইটেই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর কোনো ভেরিফাইড একাউন্ট নেই। আধুনিক এই যুগে প্রতিটি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে যেকোনো তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়ার মাধ্যম হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশ্ববিদ্যালয়ের যেকোনো গুরুত্বপূর্ণ নোটিশ, বিজ্ঞাপন, প্রচার-সম্প্রচার, প্রতিবেদন, খবরাখবর দ্রুত শিক্ষার্থী, কর্মকর্তা ও অন্যান্য সকলকে জানানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও গুজব রটানো থেকে বিরত থাকা এবং সঠিক তথ্যসূত্র যুক্ত তথ্য নিশ্চিতের জন্য ভেরিফাইড একাউন্ট থাকার প্রয়োজনীয়তা রয়েছে। বহির্বিশ্বে বিশ্ববিদ্যালয়ের কার্যকলাপ, ঐতিহ্য, প্রাপ্তি, গুণাবলি তুলে ধরার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকা অবশ্যই কার্যকরী একটি বিষয়। বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল অর্জন সকলের কাছে একযোগে ছড়িয়ে দেওয়ার জন্যেও বর্তমানে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা দেখা যায়। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল গুরুত্বপূর্ণ সাইটে সক্রিয়তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সকল ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য সুদৃষ্টি কামনা করছি।