Your phone can translate this page into almost any language for free. Chrome on Android: open the menu (three dots) and tap Translate. iPhone Safari: tap the aA button, then Translate. The result is automatic and may contain mistakes. Or open it in Google Translate.
This English text is an automatic translation and may contain errors.
সমুন্নত হোক ইবির গ্রন্থাগার
Let IU's Library Be Elevated
Let IU's Library Be Elevated
বাংলাদেশের উল্লেখযোগ্য গ্রন্থাগার গুলোর মধ্যে একটি হলো 'খাদেমুল হারামাইন বাদশা ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগার'। যেটি ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার নামেও পরিচিত। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৪৪ বছর, গ্রন্থাগার স্থাপিত হওয়ার ৩৯ বছর এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ডিজিটাল লাইব্রেরির অধিভুক্তি পেলেও নানা কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগের শীর্ষে উক্ত গ্রন্থাগার। শিক্ষার্থীদের প্রয়োজনানুসারে ক্লাস চলাকালীন সময় ছাড়াও অন্যান্য সময়ে গ্রন্থাগার খোলা রাখার দাবি থাকলেও শুধুমাত্র ক্লাস চলাকালীন সময়েই খোলা এবং ছুটির দিনগুলোতে বন্ধ রাখা হয় এটি। শিক্ষার্থীদের উপস্থিতি অনুযায়ী, পর্যাপ্ত আসনের ব্যবস্থা নেই এখানে। বিনামূল্যে ব্যবহারযোগ্য ইন্টারনেট ব্যবস্থা থাকলেও তা খুবই ধীরগতি সম্পন্ন। ২০২০ সনের দিকে ই-লাইব্রেরি চালু করার উদ্যোগ নিলেও এতোদিনেও সম্পন্ন হয় নি কাজ। তাই শিক্ষার্থী, শিক্ষকদের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে চাহিদানুযায়ী, ছুটির সময়সহ প্রতিদিন অন্তত সকাল ৬ টার আগে থেকে রাত ১০ টা অব্দি গ্রন্থাগার খোলা রাখা, গ্রন্থাগারে বইয়ের সংখ্যা বৃদ্ধি করা, আসন সংখ্যা বৃদ্ধি করা, ইন্টারনেট স্পিড দ্রুতগতি সম্পন্ন করা, ই-লাইব্রেরি দ্রুত পাবলিশ করাসহ গ্রন্থাগারের উন্নয়নে সব ধরণের ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
One of the notable libraries of Bangladesh is 'Khademul Haramain Badshah Fahd Bin Abdul Aziz Central Library'. Which is also known as Islami University Central Library. 44 years after the establishment of the university, 39 years after the establishment of the library and the affiliation of the digital library of the Bangladesh University Grant Commission, the library is at the top of the complaints of the university students for various reasons. Although there is a demand to keep the library open during class as per the needs of the students, it is open only during the class and closed during the holidays. According to the attendance of the students, there are not enough seats here. Although there is a free use of internet, it is very slow. Even though the initiative to launch e-library around 2020, the work has not been completed till now. Therefore, considering the facilities of the students, teachers, according to the needs, including the holiday time from at least 6 am every day from 6 am to 10 pm, increasing the number of books in the library, increasing the number of seats, speeding up the internet speed, publishing e-library quickly. I request the relevant authorities of the university to take all kinds of measures for the development of the library.