Daily Ajkaler Khobor

ইবির জিমনেসিয়ামে যত সমস্যা

Many Problems in IU's Gymnasium

Many Problems in IU's Gymnasium

বাংলাদেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য থাকে ইন্ডোর গেইম ও জিমনেসিয়ামের ব্যবস্থা। তেমনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জিমনেসিয়াম থাকলেও তা নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের শেষ নেই। বিশ্ববিদ্যালয়ের কর্মদিবসগুলোতে রাত সাড়ে ৭ টা পর্যন্ত এবং বন্ধের দিনগুলোতে বন্ধ থাকে এটি। জিমনেসিয়ামে ব্যবহৃত বহু সরঞ্জাম অকেজো এবং মরিচাযুক্ত হয়ে ব্যবহারের অনুপযোগী অবস্থায় রয়েছে। জিম ট্রেইনার থাকলেও জিমনেসিয়ামে কখনো তাদের দেখা পায় নি শিক্ষার্থীরা, যার কারণে জিম করার সময় সঠিক নির্দেশনা পায় না শিক্ষার্থীরা, যা হতে পারে শরীর ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়াও বন্ধের দিনগুলোতে জিমনেসিয়াম বন্ধ থাকাতে সেদিনগুলোতে শিক্ষার্থীদের শরীর চর্চা এবং ইন্ডোর খেলাগুলো থেকে বিরত থাকতে হয়। এর আগেও জিমনেসিয়াম স্বল্প সময় খোলা নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নি কর্তৃপক্ষ। তাই অনতি বিলম্বে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে ছুটির সময়সহ প্রতিদিন রাত ১০ টা পর্যন্ত জিমনেসিয়াম খোলা রাখা, সরঞ্জাম গুলোর সংস্কার ও পরিচর্যা করা এবং জিম ট্রেইনারদের নির্দিষ্ট সময়ে জিমনেসিয়ামে উপস্থিত থাকাসহ জিমনেসিয়ামের উন্নয়নে সব ধরণের পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।