Your phone can translate this page into almost any language for free. Chrome on Android: open the menu (three dots) and tap Translate. iPhone Safari: tap the aA button, then Translate. The result is automatic and may contain mistakes. Or open it in Google Translate.
This English text is an automatic translation and may contain errors.
চালু হোক ইবির ক্যাফেটেরিয়া
Let IU's Cafeteria Open
Let IU's Cafeteria Open
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ঢেঁকির কুমির হলো এর ক্যাফেটেরিয়া। তালাবদ্ধ ক্যাফেটেরিয়ার তালা খোলা দেখতে পাওয়া যেন স্বপ্নকে ছুঁতে পাওয়ার মতো। ক্যাফেটেরিয়া থাকলেও এটির নেই কোনো পরিচালনা। শেষ কবে ক্যাফেটেরিয়া খোলা ছিল, তাও কারো জানা নেই। ইবির ১৭ হাজার শিক্ষার্থীর বিপরীতে ক্যাফেটেরিয়াতে আসন রয়েছে মাত্র ৮০ থেকে ৯০ জনের, নেই কোনো সুন্দর ও স্থায়ী ডেকোরেশন এবং পরিবেশও খাবার খাওয়া বা আড্ডা দেওয়ার জন্য উপযোগী নয়। এর আগেও যখন ক্যাফেটেরিয়া চলমান ছিল তখন এর খাবারের নিম্নমান এবং খাবারের দাম তুলনামূলক বেশি হওয়ায় শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ার প্রতি আগ্রহ হারায়। পরবর্তীতে ঠিকাদার জটিলতার কারণে বন্ধ হয়ে যায় এটি। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াকে এর ঐতিহ্য হিসেবেও ধরা হয়, যেখানে থাকে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের অসংখ্য স্মৃতি। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকা সত্ত্বেও এর ব্যাপারে উদাসীন দায়িত্ব পালন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া বন্ধ থাকাতে বাহিরে উচ্চ দামে খাবার কিনতে হচ্ছে শিক্ষার্থীদের এবং প্রয়োজনে যেকোনো সময়ে খাবারও পাচ্ছে না শিক্ষার্থীরা। এছাড়াও হলের ডাইনিংয়ে তিন বেলা নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া ব্যতীতও অন্যান্য সময় গুলোতে খাবার খাওয়ার জন্য হলেও ক্যাফেটেরিয়া চালু রাখা উচিত। ক্লাসের শেষে ফাঁকা সময়ে, বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে উঠার জন্য, নির্দিষ্ট তিন বেলা ব্যতীতও খাবার খাওয়ার সুবিধার জন্য এবং অল্প টাকায় ভালো মানের খাবার পাওয়ার জন্যে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া একটি অন্যতম জায়গা। খাবারের মান ঠিক রেখে, পরিষ্কার-পরিচ্ছনতার সহীত, যথার্থ আসন সহ সুন্দর ডেকোরেশনের সাথে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে ক্যাফেটেরিয়া পুনরায় চালু করার জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
A crocodile of Islamic University (EB) is its cafeteria. Seeing the locked cafeteria unlocked is like touching a dream. Although there is a cafeteria, it has no management. No one knows when the last cafeteria was opened. Against 17,000 EB students, the cafeteria has only 80 to 90 seats, no beautiful and permanent decoration and the environment is not suitable for eating or hanging out. Even earlier when the cafeteria was running, the students lost interest in the cafeteria due to the poor quality of food and the relatively high price of the food. Later it was closed due to contractor complications. The cafeteria of the university is also considered as its heritage, where there are numerous memories of the university life of the students. But despite being closed for a long time, the university authorities are performing apathetic duties in this regard. Due to the closure of the university cafeteria, students have to buy food at high prices outside and the students are not getting food at any time if necessary. Also, the cafeteria should be kept open even for eating at other times apart from eating at certain times in the hall dining. The University Cafeteria is one of the places for free time at the end of the class, hanging out with friends, for the convenience of eating food except for the specified three meals, and for a small amount of money. Keeping the quality of the food, with cleanliness, taking all the necessary measures with beautiful decorations including proper seats, I request the attention of the concerned authorities of the university to reopen the cafeteria.