Your phone can translate this page into almost any language for free. Chrome on Android: open the menu (three dots) and tap Translate. iPhone Safari: tap the aA button, then Translate. The result is automatic and may contain mistakes. Or open it in Google Translate.
This English text is an automatic translation and may contain errors.
পাবলিকিয়ান হওয়ার যুদ্ধ
The Battle to Become a Public University Student
The Battle to Become a Public University Student
বাংলাদেশে প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে শুরু হয় শিক্ষার্থীদের পাবলিকিয়ান হওয়ার যুদ্ধ। বাংলাদেশে গড়ে প্রতিবছর ১০ থেকে ১২ লক্ষ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে। যাদের বিপরীতে মাত্র ৫৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে মাত্র প্রায় ৬০ হাজার। তবে পাবলিকিয়ান হওয়ার চাইতে ডাক্তার হওয়ার প্রবণতাও কম নয়। সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতি বছর প্রায় ৩ লক্ষের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে, যাদের বিপরীতে মোট আসন রয়েছে প্রায় ৪ হাজার। অবাক প্রতিযোগিতার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে শিক্ষার্থীরা বেছে নেয় তাদের পছন্দের কোচিং সেন্টার। আর বাংলাদেশের বেশিরভাগ জেলার শহরাঞ্চলগুলোর অলিতে গলিতে কোচিং সেন্টারগুলোর এটাই মোটা অঙ্কের অর্থ উপার্জনের মক্ষম উপায়। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, সাধারণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোচিং করার জন্য কোচিং সেন্টার ভেদে ২০ থেকে ৪০ হাজার টাকা নেওয়া হয় প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে। শুধু কোচিং নয়, ভর্তি পরীক্ষা সম্পর্কিত বই, গাইডের মাধ্যমে শিক্ষার্থীদের খরচ করতে হয় মোটার অংকের অর্থ। সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৩ থেকে ৬ মাসের মধ্যে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, সাধারণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এই কয়েক মাসের সাধনার মধ্যেই নির্ভর করে একজন শিক্ষার্থীর পাবলিকিয়ান বা ডাক্তার হওয়ার যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা। সবশেষে, যুদ্ধে ব্যর্থদের অনেকেই সামাজিক ও পারিবারিক চাপে বেছে নেয় আত্মহননের মতো সিদ্ধান্তও। এ সমাজের প্রেক্ষাপটানুযায়ী, অনেকেই পাবলিকিয়ান না হতে পেরে নিজেদের ব্যর্থ ভাবে এবং সমাজের অধিকাংশ মানুষের পাবলিকিয়ান হলেই সফল এই ভাবনার কারণে যারা চান্স পায় না তাদের মধ্যে নেমে আসে বিশাল হতাশার ছাপ এবং বিষন্নতার ছায়া। যা পরবর্তীতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বয়ে আনে। তাই আমাদের সমাজের সকল মানুষের উচিত এ ধরণের ভাবনা থেকে বেরিয়ে আসা। এই ভাবনায় উপনিত হওয়া যে, যে পাবলিকিয়ান সেই সফল নয় বরং যে পরিশ্রমী সেই সফল। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়েও সফল হওয়া যায় এবং জীবনে উন্নতি করা যায় এমনটা প্রমাণ করেছে হাজারো থেকে লাখো শিক্ষার্থী। আসুন, ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসি এবং একটি সুন্দর সামাজিক ও শিক্ষাগত নিয়ম গড়ি।
Every year after the higher secondary examination in Bangladesh, the war of students to become public begins. An average of 10 to 12 lakh students take higher secondary examination in Bangladesh every year. Against which only 58 public universities have only about 60 thousand seats. But the tendency to become a doctor is not less than becoming a publician. More than 3 lakh students participate in the government medical entrance examination every year, against which the total seats are about 4 thousand. Students choose the coaching center of their choice to pass this surprise competition exam. And this is the best way to earn huge amount of money for coaching centers in the alleys of the urban areas of most of the districts of Bangladesh. 20 to 40 thousand taka is charged from each student depending on the coaching center for coaching medical, engineering, general university entrance exam. Not only coaching, but through books and guides related to the admission test, students have to spend large sums of money. Generally, medical, engineering, general university admission test is completed within 3 to 6 months of higher secondary examination. It is within these few months of pursuits that a student's chance of winning the battle of becoming a publician or doctor depends. Finally, many of those who failed in the war choose to commit suicide due to social and family pressure. According to the context of this society, many people think themselves unsuccessfully not being able to become public and are successful only if they are publicians. Which later poses a serious risk to the physical and mental health of the students. So all the people of our society should come out of this kind of thinking. The idea that the public is not a successful but a hard worker is successful. Because thousands to lakhs of students have proved that one can be successful without studying in a public university and can improve in life. Let's get out of the misconception and build a beautiful social and educational rule.