Daily Bhorer Kagoj

প্রতি জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয়

A Public University in Every District

A Public University in Every District

বাংলাদেশে বর্তমানে প্রায় ৫৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা একত্রিত করা হলে আসন রয়েছে সর্বমোট প্রায় ৬০ হাজার। তন্মধ্যে সু-প্রতিষ্ঠিত প্রায় ৩০ টির মতো। বাকি সবগুলো নতুন এবং নির্মাণাধীন অবস্থায় রয়েছে। পুরাতন অধিকাংশ সহ নতুন সকল বিশ্ববিদ্যালয় গুলোতে রয়েছে আবাসন সংকট, শিক্ষক সংকটসহ নানা সমস্যা। পুরাতন এবং প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুলোর সমস্যা সমাধান না করেই প্রতিবছর নতুন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করে যেন বোঝার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। ২০ই জুন, ২০২৩ ইং তারিখের সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী প্রতিটি জেলায় একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা জানান। পুরাতন বিশ্ববিদ্যালয় গুলোর সকল সমস্যা সমাধান না করে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করে সমস্যার পরিমাণ বৃদ্ধিই করা হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, শিক্ষক সংকট, ক্লাসরুম সংকটসহ সকল সমস্যা সমাধান করা অতিসত্তর জরুরি। পুরাতন বিশ্ববিদ্যালয় গুলোর সমস্যা সমাধান করেই তবে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা উচিত হবে। তাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।