Your phone can translate this page into almost any language for free. Chrome on Android: open the menu (three dots) and tap Translate. iPhone Safari: tap the aA button, then Translate. The result is automatic and may contain mistakes. Or open it in Google Translate.
This English text is an automatic translation and may contain errors.
বাংলাদেশের নদী ও রেল লাইনের পাশের এলাকাগুলো বস্তি থেকে স্বস্তির হবে কবে?
When Will Areas by Rivers and Railways Become Livable?
When Will Areas by Rivers and Railways Become Livable?
বাংলাদেশের অধিকাংশ রেল লাইনের পাশের এলাকা গুলো এবং নদীপার অঞ্চল গুলো বস্তি এলাকা হয়ে থাকে। যেখানে বসবাস করে সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত মানুষরা। মূলত খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এই সকল অধিকার গুলো মানুষের মৌলিক অধিকার হিসেবে আমরা ছোট থেকে পড়ে এসেছি। তবে এখনো দেশের বড় একটি অংশ এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাদের থাকার নেই কোনো জায়গা, রয়েছে পুষ্টি যুক্ত খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, নেই অন্তত প্রাথমিক শিক্ষাও এবং তারা কেউই সঠিক ও সম্পূর্ণ চিকিৎসা সেবা পায় না। বাসস্থানের অভাবে তারা অবস্থান করে সরকারি জায়গাগুলোতে, নদী পার, রেল লাইনের পাশবর্তী জায়গা সহ ইত্যাদি স্থানে তারা মানবেতর জীবনযাপন করে থাকে। অর্থ, খাবার ইত্যাদির অভাবে তারা মানুষের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করছে। অনেকেই জড়িয়ে যাচ্ছে নেশার সাথে। অনেকেই জড়াচ্ছে ছিনতাই করা থেকে নানা রকম সামাজিক অপকর্মে। এছাড়াও নদীপার এলাকাগুলোতে দেহ ব্যবসার মতো নিকৃষ্ট কাজে জড়িত ব্যক্তিদেরও দেখা যায়। বস্তি এলাকাগুলো তে এলাকার অনেক ক্ষমতাশীল ব্যক্তিরা করছে চাঁদাবাজি। এছাড়াও চিকিৎসা সেবার অভাবে অনেকেই মারাত্মক রোগাক্রান্ত হয়েও চিকিৎসা পাচ্ছে না। বস্তি এলাকাগুলোতে জন্মানো শিশুরা ছোট থেকেই অবহেলায়, অপুষ্টিতে বেড়ে উঠছে। এমনকি তারা প্রাথমিক শিক্ষায়ও শিক্ষিত হচ্ছে না, যা দেশের ভবিষ্যত প্রজন্মের জন্য এক বড় ধরণের দূর্যোগ বয়ে আনছে। বস্তি এলাকার মানুষের পুনর্বাসনে সরকারি বা বেসরকারি উদ্যোগ একদম নেই বললেই চলে। এতে দিনে দিনে বাড়ছে বস্তি এলাকা এবং মৌলিক চাহিদা হতে বঞ্চিত মানুষ। এছাড়াও বস্তি এলাকাগুলোতে দিনে দিনে বাড়ছে বেআইনি কাজ ও অপকর্ম, যা হতে পারে একটি বড় ধরণের সামাজিক সমস্যা।
তাই নদীপার, রেল লাইন ও অন্যান্য জায়গাগুলোতে বস্তি নিরসনে সরকারী পদক্ষেপ নেওয়া জরুরী হয়ে পরেছে। সঠিক পরিকল্পনা, সামাজিক সহিষ্ণুতা, মানবাধিকার নিশ্চিত করা, সকল সম্প্রদায়ের মানুষকে সমান সম্মান ও সহানুভূতি দেখানো, পুনর্বাসনে সরকারি ও বেসরকারি পদক্ষেপ নিশ্চিত করা, বস্তিবাসীদের সাথে যোগাযোগ বৃদ্ধি করা, সঠিক বাস্তুসংস্থান, সমাজের সকল জায়গায় সমানভাবে উন্নতি করার লক্ষ্যে সরকারের পদক্ষেপ নেওয়া, বস্তিবাসীদের আর্থিক সামর্থ্য বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া, গণশিক্ষা ও সকল শিশু যাতে ছোট থেকে শিক্ষাগ্রহণ করতে পারে সেজন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, বস্তিবাসীরা যাতে সঠিক চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করা এবং সরকারি মেডিকেল গুলো তে সুযোগ সুবিধা বৃদ্ধি করাসহ বস্তিবাসীদের মধ্যে যাতে কোনো ধরণের আইন বিরোধী কাজ না হয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীদের সর্বদা সোচ্চার থেকে বস্তি নিরসনে এবং বস্তির উন্নয়নে সব ধরণের সামাজিক ও রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়া জরুরী।
The areas next to most of the railway lines in Bangladesh and the riverside areas are slum areas. Where people are deprived of all basic rights live. Basically, we have read from childhood that all these rights of food, clothing, shelter, education and medicine are the basic rights of people. However, a large part of the country is still deprived of this basic right. They have no place to stay, lack of nutritious food, lack of clothing, no at least primary education and none of them get proper and complete medical care. Due to lack of accommodation, they stay in government places, cross rivers, places next to railway lines, etc., they live an inhumane life. They are begging from people for lack of money, food etc. Many are getting involved with addiction. Many are involved in various social misdeeds from robbing. People involved in inferior activities like prostitution are also seen in riverside areas. Many powerful people of the area are extorting money in the slum areas. Also, due to lack of medical care, many people are suffering from serious illness but are not getting treatment. Children born in slum areas are growing up in neglect and malnutrition from childhood. They are not even being educated in primary education, which is bringing a major disaster for the future generations of the country. There are no government or private initiatives to rehabilitate the people of slum areas. In this, slum areas and people deprived of basic needs are increasing day by day. Also illegal activities and misdemeanors are increasing day by day in slum areas, which can be a major social problem.
Therefore, it has become necessary to take government steps to clear the slums in river crossings, railway lines and other places. Proper planning, social tolerance, ensuring human rights, showing equal respect and sympathy to people of all communities, ensuring government and private action in rehabilitation, increasing communication with slum dwellers, taking steps to improve equality in all parts of society, training to increase the financial capacity of slum dwellers. In order to give, mass education and all children can get education from a small scale, increase social awareness, ensure that the slum dwellers get proper medical care and increase the facilities in government medical schools, so that the law and order forces do not do any kind of illegal activities among the slum dwellers. It is important to take all kinds of social and state steps to resolve and develop slums.