Your phone can translate this page into almost any language for free. Chrome on Android: open the menu (three dots) and tap Translate. iPhone Safari: tap the aA button, then Translate. The result is automatic and may contain mistakes. Or open it in Google Translate.
This English text is an automatic translation and may contain errors.
স্মার্ট বাংলাদেশে কিশোর গ্যাং যখন বিষফোড়া
Teen Gangs as a Festering Wound in Smart Bangladesh
Teen Gangs as a Festering Wound in Smart Bangladesh
বাংলাদেশে গত কয়েক বছর ধরে কিশোর অপরাধ চরম ভাবে বৃদ্ধি পাচ্ছে। সাধারণত কিশোর অপরাধের সাথে জড়িতদের বয়স ১৫ থেকে ১৭ এর মধ্যে হয়ে থাকে। অপরাধে জড়িতদের নেওয়া হচ্ছে, সংশোধনাগারে এবং প্রাপ্ত বয়স্ক না হওয়াতে তাদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। সাধারণত তারা মাদকাসক্তি, মাদক চোরা চালান, ইভটিজিং, সন্ত্রাসী, গ্যাং তৈরি করে চলাফেরা করা, জমি দখল করার জন্য ভাড়া খাটা, হামলা, খুন, রাজনৈতিক মিটিল-মিছিলে গিয়ে ঝামেলা সৃষ্টি করা, ছেলে-মেয়ে অবাধ মেলামেশা, টাকার বিনিময়ে সামাজিক অপকর্মে জড়ানো সহ ইত্যাদি সামাজিক অপরাধে জড়িত থাকে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ও লাইকি তেও এদের অসহনীয় কন্টেন্ট দেখা যায়, যার মাধ্যমে আরো অনেক কিশোরই কিশোর অপরাধের জন্য উৎসাহিত হয়। রাজধানী ঢাকাসহ পুরো বাংলাদেশে এদের উৎপাত রয়েছে। তবে ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, ডেমরা ইত্যাদি স্থানে এদের উৎপাত অতিরিক্ত। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের প্রতিনিধিত্বেই তারা অপরাধে জড়িত হতে উৎসাহিত হয়ে থাকে। যার দরুণ অপরাধীরা কারাগারে যাওয়ার কিছু দিনের মধ্যেই জামিনে বের হয়ে আবারো অপরাধ চালিয়ে যেতে থাকে। তাদের মধ্যে অপরাধে জড়িত হওয়ার পরেও নূন্যতম কোনো অপরাধবোধ কাজ করে না, তারা দ্বিধা করে না জেলে যাওয়া নিয়ে। রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা থাকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হাতে পরেও তারা খুব সহজেই জামিনে বের হয়ে আসছে। এভাবে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়তে থাকলে কেউই নিরাপদে চলাফেরা করতে পারবে না।
পরিবারিক শিক্ষার অভাব, দুর্বল আইনী ব্যবস্থা, সামাজিক বিপর্যয়, মূল্যবোধের অবক্ষয়, জনপ্রতিনিধিদের অপরাধকে প্রশ্রয় দেওয়া, প্রযুক্তির অপব্যবহার, অর্থনৈতিক দুর্দশা, সঠিক দিক নির্দেশনার অভাব, বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সহ ইত্যাদি কারণে কিশোররা সামাজিক অপরাধে জড়িয়ে যাচ্ছে।
কিশোর অপরাধ দমনে রাষ্ট্র, সমাজ এবং ব্যক্তিগতভাবে সকলকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রীয় ভাবে আইনী ব্যবস্থা কঠোর করতে হবে। সামাজিকভাবে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে, পারিবারিক শিক্ষায় ত্রুটি রাখা যাবে না, সন্তানদের সঠিক খোঁজ খবর নিতে হবে, পাঠ্যপুস্তকে মুল্যবোধ গঠনে নীতি-নৈতিকতা সম্বন্ধে নির্দেশনা দিতে হবে, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, জনপ্রতিনিধিদের এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের এই বিষয়ে বিশেষ ভাবে নজরদারি করতে হবে। এবং যেসব জনপ্রতিনিধিরা এদের প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। টিকটক ও লাইকি সহ যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের উসকানিমূলক কার্যক্রম দেখা যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে দেশের অনলাইন পোর্টাল রক্ষণাবেক্ষণকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। কিশোররা অপরাধে জড়িত হওয়ার পিছনে বাবা-মার সঠিক পরিচালনার অভাব ও অবহেলাও একটি বড় কারণ, তাই আদর্শ বাবা-মা হওয়ার জন্য বাবা-মাদের জন্য সঠিক কাউন্সিলিংয়ের করাতে হবে। ঢাকাসহ দেশের যেসব জায়গায় এদের দৌরাত্ম্য বেশি সেসব জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কঠোর অবস্থানে থাকতে হবে এবং সাদা পোশাক পরিহিত বাহিনীদের মাধ্যমে মনিটরিং করতে হবে। অপরাধে জড়িতদের সংশোধনাগারে নেওয়ার পাশাপাশি কাউন্সিলিং করাতে হবে, যাতে তারা পরবর্তীতে বের হওয়ার পরে আর অপরাধে না জড়ায়।
আজকের শিশু-কিশোররাই আগামীর বাংলাদেশ। তাদের মাধ্যমেই তৈরি হবে ভবিষ্যতের স্বপ্নের অত্যাধুনিক বাংলাদেশ। তারা দেশের অমূল্য সম্পদ। তারা উচ্ছন্নে গেলে দেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তাই কিশোর অপরাধ দমনে রাষ্ট্র, সরকার, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনি, সামাজিক ও পারিবারিক সহ সকলকে ভাবে সকলকে এগিয়ে আসতে হবে।
In Bangladesh, juvenile delinquency has been on the rise for the past few years. Usually those involved in juvenile crime are between the ages of 15 and 17. Those involved in the crime are being taken, in the correctional facilities and not being adults, but strict legal action is not being taken against them. Usually they are drug addiction, drug smuggling, eve teasing, terrorists, gang making movement, renting for land grabbing, attacks, murders, political gatherings, creating trouble for children, free association of boys and girls, social misdeeds in exchange for money. including etc. are involved in social crimes. Also, their unbearable content is seen in social media Tiktok and Lyki, through which many more teenagers are encouraged for teenage crime. They have originated in the whole of Bangladesh including the capital Dhaka. However, their production is excessive in places like Mohammadpur, Mirpur, Uttara, Demra etc. in Dhaka. Usually, in most cases, they are encouraged to engage in crime by representing representatives of political parties. Due to which the criminals are released on bail within a few days of going to jail and continue the crime again. Even after getting involved in the crime, there is no minimum guilt between them, they do not hesitate to go to jail. Due to the involvement of political parties, they are getting out on bail very easily even after being in the hands of law enforcement agencies. In this way, if the violence of the teenage gang increases, no one will be able to move safely.
Teenagers are getting involved in social crimes due to lack of family education, weak legal system, social disaster, degradation of values, indulging the crime of public representatives, misuse of technology, economic distress, lack of proper guidance, separation from parents etc.
The state, society and individual should come forward to fight juvenile delinquency. Legal system should be strictly stated. Social awareness should be increased socially, family education should not be flawed, children should be properly investigated, children should be given instructions about ethics in forming a sense of value in textbooks, awareness of parents should be increased, public representatives and political personalities should be specially monitored in this matter. And strict action should be taken against the representatives who indulge them. The law and order forces maintaining the country's online portal should take strict action against the social media which can be seen through their provocative activities including TikTok and Lyki. Lack of proper management and negligence of parents is also a major reason behind the fact that teenagers are involved in crime, so proper counseling should be done for parents to become ideal parents. In the places where their violence is high, including Dhaka, law enforcement forces should be in strict position and monitor through white-clothed forces. Those involved in the crime should be taken to the penitentiary as well as counseling, so that they do not get involved in crime after they come out later.
Today's children and teenagers are the Bangladesh of tomorrow. It is through them that the state-of-the-art Bangladesh of the future dreams will be created. They are invaluable resources of the country. If they get upset, the future of the country will be threatened. Therefore, everyone including the state, government, law enforcement forces, social and family should come forward to suppress juvenile crime.