Your phone can translate this page into almost any language for free. Chrome on Android: open the menu (three dots) and tap Translate. iPhone Safari: tap the aA button, then Translate. The result is automatic and may contain mistakes. Or open it in Google Translate.
This English text is an automatic translation and may contain errors.
ইদ হলো ঐক্যের, ইদ হলো ভাতৃত্বের
Eid is Unity, Eid is Brotherhood
Eid is Unity, Eid is Brotherhood
মুসলিমদের নিজেদের মধ্যে বন্ধন, ভাতৃত্ববোধ ও ঐক্যবদ্ধতা বৃদ্ধি ও একত্রিত হয়ে আনন্দ উদযাপনের জন্য প্রতি বছর দুইবার দুইটি ইদ উদযাপন করে থাকে। একটি হলো ইদ-উল-ফিতর এবং আরেকটি ইদ-উল-আযহা। তন্মধ্যে ২০২৪ এ ইদ-উল-ফিতর উদযাপন করা হবে আগামী ১০ অথবা ১১ ই এপ্রিল। ইদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছর মুসলিমদের থাকে অসংখ্য আয়োজন। চাঁদ দেখার উপর নির্ভর করে বিশ্বব্যাপী মুসলিমরা ইদ-উল-ফিতর উদযাপন করে থাকে। প্রতি বছর মুসলিমদের ইদ-উল-ফিতরের আমেজ শুরু হয় রোযা রাখার মাধ্যমে। রমযান মাস ব্যাপী চাঁদ দেখার উপর নির্ভর করে মুসলিমরা প্রতি বছর ২৯ থেকে ৩০ টি রোযা রেখে থাকে। রোযা রাখার মাধ্যমে সংযম করে তারা মহান সৃষ্টিকর্তা, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সর্বোচ্চ চেষ্টা করে থাকে। রমযান মাস মুসলিমদের শিক্ষা দেয়, কিভাবে সকল পাপ কাজ থেকে নিজেদের বিরত রাখা যায়, আল্লাহর এবাদত করার প্রতি মনোযোগ ও আকর্ষণ বৃদ্ধি করা যায়, গরিব, দুঃখী ও অসহায়দের না খেয়ে থাকার যন্ত্রণা অনুভব করা যায়, ইত্যাদি। রোযার মাসকে গুণাহ মাফের মাসও বলা হয়ে থাকে। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, যে রমযান মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারে নি সে ধ্বংস হোক (আল আদাবুল মুফরাদ : ৬৪৬; সহিহ ইবনে হিব্বান : ৯০৮)। সাধারণত প্রতিটি মুসলিম, মুসলিমা, মুমিন, মুমিনা রমযান মাস ব্যাপী তাকওয়া অর্জনের দৃঢ় সিদ্ধান্ত নেয়, সাওম পালন করে, খুশুখুজুর সাথে সালাত আদায় করে, পাপাচার থেকে বিরত থাকে, কুরআন তেলাওয়াত করে, বেশি বেশি দান-সাদাকাহ করে ও বেশি বেশি দোয়া প্রার্থনা ও এবাদত-বন্দেগীর মাধ্যমে মাস অতিক্রম করে থাকে। এছাড়াও মহান আল্লাহ তা'য়ালা এই পবিত্র রমযান মাসকে অন্যান্য মাসের চেয়ে অধিক সম্মান দিয়েছেন কারণ এই মাসেই রয়েছে এমন একটি রাত যে রাতের মর্যাদা, গুরুত্ব হাজারো মাসের চেয়ে বেশি আর সেটি হলো লাইলাতুল-ক্বদরের রাত। মুসলিমরা রমযানের শেষ দশ দিনের বেজোড় রাত গুলোতে লাইলাতুল-ক্বদর সন্ধান করে এবং সারা রাত আল্লাহর এবাদত-বন্দেগীতে কাটিয়ে দেয়। এছাড়াও অনেক মুসলিম রমযানের শেষ দশ দিন ইতেকাফে অংশগ্রহণ করে মসজিদে মসজিদে। ইদ-উল-ফিতরের আরেকটি সৌন্দর্য হলো ইদ-উল-ফিতর উপলক্ষে মানুষ সদাকাতুল ফিতর এবং যাকাত প্রদান করে থাকে। প্রতিটি মুসলিম ব্যক্তির উপর সদাকাতুল ফিতর ও যাকাত আদায় করা ফরজ। প্রত্যেক সামর্থবান ব্যক্তির সম্পদের ২.৫% সম্পদ যাকাত হিসেবে প্রদান করতে হয় এবং একটি নির্দিষ্ট পরিমাণ সদাকাতুল ফিতর ব্যক্তি বিশেষে আদায় করতে হয়। ২০২৪ সালে প্রতি ব্যক্তির সর্বনিম্ন ১১৫ টাকা থেকে সর্বোচ্চ ২৬৪০ টাকা ফিতরা প্রদান করতে হবে। এবং এই ফিতরার টাকা অবশ্যই ইদের নামাজের আগেই গরিব, অসহায়, দুঃস্থদের প্রদান করতে হয়।
ইদের আগেই সকল কর্ম ব্যস্ততা শেষে ছুটি দেওয়া হয় সকল কলকারখানা, অফিস, স্কুল, কলেজ, মাদরাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। এ সময়ে জীবনের তাগিদে নিজ বাড়ি থেকে দূরে থাকা সকলেই নাড়ীর টানে বাড়ি ফিরে, যা ইদ উপলক্ষে একটি বড় ধরণের ভালো লাগা। ইদের আগে সকলে ক্রয় করে নতুন পোশাক। ইদের দিন সকালে ইদের নামাজ আদায়ের মাধ্যমে মুসলিমরা বাহারী খাবার তৈরি ও আশেপাশের সবাইকে খাবার দেওয়া, আতিথেয়তা করা, বড়রা ছোটদের ইদ-সালামি দেওয়া, ইদের দিন কোথাও ঘুরতে যাওয়ার মাধ্যমে ইদ উদযাপন করে থাকে। এছাড়াও ইদ উপলক্ষে দেশব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও মেলার আয়োজন করা হয়ে থাকে। এভাবেই প্রতি বছর মুসলিমরা বিশ্বব্যাপী ইদ-উল-ফিতর পালন করে থাকে। ইদ একার নয়, ইদ হোক আমাদের সবার, ইদ হোক ধনী, গরিব, ছোট, বড় সকলে মিলে এক এবং ঐক্যবদ্ধতার।
Muslims celebrate two Eids twice every year to celebrate the bond, brotherhood and unity among themselves and celebrate the joy of being united. One is Eid-ul-Fitr and the other is Eid-ul-Azha. Among them, Eid-ul-Fitr will be celebrated in 2024 on April 10 or 11. Every year on the occasion of Eid-ul-Fitr, Muslims have numerous events. Depending on the sighting of the moon, Muslims around the world celebrate Eid-ul-Fitr. Every year the mood of Eid-ul-Fitr for Muslims begins with fasting. Muslims observe 29 to 30 fasts every year depending on the sighting of the moon throughout the month of Ramadan. By fasting, they try their best to be the great creator, beloved servant of Allah. The month of Ramadan teaches Muslims how to prevent themselves from all sinful acts, increase their attention and attraction to worshiping Allah, feeling the pain of not eating the poor, the sad and helpless, etc. The month of fasting is also called the month of forgiveness of sins. Rasulullah (SAW) said, May he who has received the month of Ramadan but cannot forgive his sins be destroyed (Al Adabul Mufrad: 646; Sahih Ibn Hibban: 908). Generally, every Muslim, Muslim, Mumin, Mumina makes a firm decision to achieve Taqwa during the month of Ramadan, observes the fast, prays with Khushukhuzu, abstains from sin, recites the Qur'an, gives more charity and prays more and more. He passes the month through worship. Also, Almighty Allah has honored this holy month of Ramadan more than other months because there is a night in this month that has a night with dignity, importance more than a thousand months and that is the night of Lailatul-Qadr. Muslims look for Lailatul-Qadr in the odd nights of the last ten days of Ramadan and spend the whole night in the worship of Allah. Also, many Muslims participate in Itikaaf during the last ten days of Ramadan in mosques. Another beauty of Eid-ul-Fitr is that people pay Sadaqatul Fitr and Zakat on the occasion of Eid-ul-Fitr. It is obligatory on every Muslim person to pay Sadaqatul Fitr and Zakat. 2.5% of the wealth of every able-bodied person has to be paid as zakat and a certain amount of Sadaqatul Fitr has to be paid in person. In 2024, a minimum of Tk 115 to a maximum of Tk 2640 per person has to be paid. And the money of this fitrah must be paid to the poor, the helpless and the needy before their prayers.
After all the work busy before this, leave is given to all the factories, offices, schools, colleges, madrasas and all educational institutions. At this time, everyone who is away from their homes in the urge of life returns home with the pull of the pulse, which is a great pleasure on the occasion of Eid. Everyone buys new clothes before this. On the morning of this day, Muslims celebrate Eid by preparing bahari food and giving food to everyone around, hosting the elders, giving Eid-salami to the children, going somewhere on Eid. In addition, various cultural programs are also organized across the country on the occasion of Eid. This is how Muslims celebrate Eid-ul-Fitr worldwide every year. Eid is not alone, may it be Eid for all of us, may Eid be rich, poor, small and big all together and united.