Your phone can translate this page into almost any language for free. Chrome on Android: open the menu (three dots) and tap Translate. iPhone Safari: tap the aA button, then Translate. The result is automatic and may contain mistakes. Or open it in Google Translate.
This English text is an automatic translation and may contain errors.
বন্ধ হোক পলিথিন, সন্ধি হোক পাটের সাথে
Ban Polythene, Reconcile with Jute
Ban Polythene, Reconcile with Jute
এক সময় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হওয়ার কারণে "সোনালী আঁশ" নামে খ্যাতি পায় পাট। তবে বর্তমানে পলিথিনের অত্যাধিক ব্যবহার, পাটের উৎপাদন কমে যাওয়া, সহজলভ্য থেকে দুর্লভ হয়ে যাওয়া, দেশের অধিকাংশ পাটকল বন্ধ হয়ে যাওয়া, পাট ব্যবসা ও চাষ অলাভজনক হওয়াতে পাটের ব্যবহার একদমই কমে গিয়েছে। পাটের ব্যবহার কমে যাওয়ার কারণে মূলত মুখ্য ভূমিকা পালন করে পলিথিন। আমাদের দেশে প্রতিনিয়ত পলিথিনের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে পরিবেশ দূষণ। পলিথিন একটি অপচনশীল এবং দীর্ঘস্থায়ী উপাদান। বাংলাদেশে খাবার, পোশাক, ইলেকট্রিক জিনিসপত্র, প্রসাধনী ও ঔষধ সহ ইত্যাদি প্যাকেজিং, পলিথিনের ব্যাগ, প্লাস্টিকের পাত্র, বোতল, কৃষি ক্ষেত্রে বীজ রোপণ, সার প্রয়োগ, সেচ, ফসল সংরক্ষণ, গ্রিন হাউস, প্লাস্টিকের পাইপ, মালচিং, ভবন নির্মাণে পানি ধরে রাখা, ছাদ ঢাকা, মেঝে ঢাকা, পানির ট্যাংক নির্মাণ, প্লাস্টিকের দরজা-জানালা নির্মাণ, খেলনা, ফার্নিচার, জিনিসপত্র, প্লাস্টিকের মোড়ক সহ ইত্যাদি নানা কাজে পলিথিন ব্যবহার করা হয়ে থাকে। পলিথিন হলো এক প্রকার প্লাস্টিক, যাতে পেট্রোলিয়াম থাকে। এবং প্লাস্টিককে নরম করে পলিথিন বানানোর জন্য বিভিন্ন ধরণের মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এছাড়াও পলিথিনে সীসা, ক্যাডমিয়াম, পারদ সহ বিভিন্ন ধরণের ভারী ধাতু রয়েছে। পলিথিনে থাকা এসব উপাদান মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। প্লাস্টিক বা পলিথিন তৈরিতে যেসব রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় তার জন্য মানুষের হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে, শিশুদের বিকাশে বাধা সৃষ্টি হতে পারে, এমনকি গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলাদের জন্যও ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পলিথিনের ব্যবহারের জন্য প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়া, জন্মগত ত্রুটি হওয়া, স্নায়ুতন্ত্র ও কিডনির ক্ষতি হওয়া সহ এমনকি ক্যান্সার হওয়ার মতো বড় ধরনের ঝুঁকিও রয়েছে। পলিথিন ব্যবহারে শুধু মানুষের জন্যই নয় বরং পরিবেশ এবং প্রাণীদের জন্যও মারাত্মক ক্ষতির কারণ। পলিথিনের কারণে মাটি ও পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। পলিথিন মাটিতে বছরের পর বছর থাকার পরেও পচে বা মিশে যায় না। পলিথিনের পচনকাল সাধারণত ১০০০ বছর বা কোনো কোনো ক্ষেত্রে এর থেকেও বেশি। পলিথিন মাটির সংস্পর্শে আসার পর ছোট ছোট টুকরায় ভেঙে যায়, যা মাটির উর্বরতা নষ্ট করে, জমির পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট করে, জলজ প্রাণীদের খাবারের সাথে মিশে প্রাণীদের মৃত্যু হওয়া এবং মাছের খাবারের সাথে মিশে গিয়ে মাছের শরীরে মিশে যাওয়া এবং সেই মাছ খেয়ে নানা ধরণের রোগব্যাধি হওয়া সহ পানি দূষণের মাধ্যমে পানিবাহিত রোগ সহ নানা ক্ষতি করে পরিবেশ দূষণ করে থাকে। এছাড়াও পলিথিনের টুকরো পশুপাখিদের খাদ্যের সাথে মিশে পশুপাখি মারা যাওয়া, জলাশয়ে জমা হয়ে জলজ প্রাণীদের আবাসস্থল নষ্ট হওয়া সহ নানা মাধ্যমে পলিথিন জীব বৈচিত্র্য নষ্ট করছে। আবার পলিথিন পোড়ালে বাতাসে কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, বেনজিন, টলুইন সহ নানা ধরণের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ে, যা শ্বাসকষ্ট, হাঁপানি ও ক্যান্সার সহ নানা ধরণের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। পরিবেশের সৌন্দর্য নষ্ট করার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই পলিথিন দায়ী।
এদিকে সহজেই পচনশীল, দ্রুত মাটির সাথে মিশে যাওয়া, সহজেই উৎপাদন যোগ্য পাট খুবই কম ব্যবহার করা হচ্ছে। একসময় বাংলাদেশের অর্থনীতি যেটির উপর নির্ভরশীল ছিল, যেটি ছিল অন্যতম প্রথম ও প্রধান রপ্তানীর শীর্ষে থাকা পণ্য, তা আজ অবহেলিত এবং দুর্লভ হয়ে পড়েছে। পাট পরিবেশের জন্য অত্যন্ত ভালো এবং উপকারী একটি জিনিস। পাটে প্রধানত সেলুলোজ, লিগনিন, হেমিসেলুলোজ, পেকটিন, প্রোটিন ও খনিজ পদার্থ থাকে। সেলুলোজ কাগজ, কাপড় ও অন্যান্য জিনিস তৈরিতে, লিগনিন জৈব জ্বালানি তৈরিতে, হেমিসেলুলোজ খাদ্য ও পশু খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। পাট সাধারণত ব্যাগ, বাক্স, বোতলের বিকল্প, খাবার ও ঔষধ প্যাকেজিং, বস্তা, দড়ি, সারের ব্যাগ, মালচিং, জৈব সার, ছাউনি, মেঝে ঢাকার উপাদান, দেয়ালের উপাদান, পানির ট্যাংক, জৈব ভিত্তিক প্লাস্টিক, খেলনা, ফার্নিচার, জিনিসপত্র, মোড়ক সহ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহারের উপযোগী। এছাড়াও পাট খুবই টেকসই ও দীর্ঘস্থায়ী। এটি দ্রুত বর্ধনশীল ফসল হওয়াতে প্রতিবছর কাটা যায়। এর আরেকটি বড় উপকারি দিক হলো, এটি বৃদ্ধি পাওয়ার সময় বায়ু থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে থাকে। পাটের চাষ জীব বৈচিত্র রক্ষায় সাহায্য করে থাকে।
তবে কিছু কিছু ক্ষেত্রে পলিথিন পাটের চেয়ে ভালো। পলিথিন কম খরচে পাওয়া যায়, এটি পানি ধরে রাখার জন্য ব্যবহার করা যায়, ওজনে হালকা, বিভিন্ন আকারে ও বৈশিষ্ট্যে পাওয়া যায় এবং দীর্ঘ সময় ধরে টিকে থাকে। তাই কিছু কিছু ক্ষেত্রে পলিথিনের ব্যবহার রেখে এবং সেই সকল ক্ষেত্রে পলিথিনের পুনর্ব্যবহার নিশ্চিত করে আমাদের উচিত বাকি সকল ক্ষেত্রে দৈনন্দিন জীবনে মানবদেহ, পরিবেশ, দেশ এবং জীব বৈচিত্র রক্ষায় ও সুরক্ষায় পাটের ব্যবহার বৃদ্ধি করা ও পাট যাতে সকল প্রয়োজনীয় কাজে সর্বদা ব্যবহৃত হয় তা সুনিশ্চিত করা।
তাই পাট উৎপাদন বৃদ্ধির জন্য জনগণ ও সরকার সকলকে একই সাথে কাজ করতে হবে। পাটের তৈরি সকল জিনিসপত্র ব্যবহার করে পাটের চাহিদা বৃদ্ধি করতে হবে, যারা পাট চাষ করে তাদের সাহায্য করার জন্য সকল উপায়ে সহায়তা করতে হবে, পাটের ব্যবহার ও সুবিধা সম্পর্কে সকলকে সচেতন করতে হবে। সরকারকে উন্নত পাটের জাত উদ্ভাবন এবং পাট উৎপাদন বৃদ্ধির জন্য বিনিয়োগ করতে হবে, পাট চাষীদের জন্য ভর্তুকি, ঋণ, প্রশিক্ষণ ইত্যাদির জন্য প্রণোদনা প্রদান করতে হবে, পাটের বাজারজাতকরণে উন্নত পদক্ষেপ গ্রহণ করতে হবে, পাট শিল্পের উন্নয়নের জন্য অবকাঠামো ও প্রযুক্তি সরবরাহ করতে হবে, দেশের যেসব পাটকল বন্ধ হয়ে গিয়েছে সেসব পাটকল পুনরায় সচল করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, সরকারি প্রতিষ্ঠান গুলোতে পলিথিনের পরিবর্তে পাটের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে, যেসব ক্ষেত্রে পলিথিন ব্যবহার করা আবশ্যক সেসব ক্ষেত্রে পলিথিনের পুনর্ব্যবহার সুনিশ্চিত করতে হবে। এছাড়াও উন্নত জাতের বীজ ব্যবহার, আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার, কীটপতঙ্গ ও রোগের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা, পাটের ন্যায্য দাম নিশ্চিত করার মাধ্যমে পাটের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।
পরিশেষে, পলিথিনমুক্ত বাংলাদেশ গঠন এবং পাটকে অর্থনীতির চালিকা শক্তি হিসেবে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টা তৈরি করতে হবে।
Jute is known as "golden fiber" for being the main export product of Bangladesh at one time. However, due to the excessive use of polythene, the decrease in jute production, becoming rare from readily available, the closure of most of the jute mills in the country, the use of jute has completely decreased due to the fact that jute business and cultivation is unprofitable. Polyethylene plays a key role mainly due to the decrease in the use of jute. The use of polythene is constantly increasing in our country, environmental pollution is increasing. Polyethylene is a non-perishable and long-lasting material. Food, clothing, electric accessories, cosmetics and medicines, etc. packaging, polythene bags, plastic utensils, bottles, seed planting, fertilizer application, irrigation, crop preservation, green house, plastic pipe, mulching, building water retention, roof cover, floor covering, water tank construction, plastic Polythene is used for various purposes including door and window construction, toys, furniture, accessories, plastic wrappers etc. Polythene is a type of plastic that contains petroleum. And various types of chemicals that are harmful to the human body are used to make plastic soft and polyethylene. There are also various types of heavy metals including lead, cadmium, mercury in polyethylene. These ingredients in polythene are very harmful to the human body. Chemicals used in the production of plastic or polythene can disrupt human hormonal balance, disrupt the development of children, and even for pregnant and lactating women. There is also a major risk of fertility, birth defects, nervous system and kidney damage, and even cancer. The use of polythene is not only for humans but also for the environment and animals. Soil and water are being seriously polluted due to polythene. Polythene does not rot or dissolve after years of being in the soil. The decomposition period of polythene is usually 1000 years or in some cases more than that. Polyethylene breaks down into small pieces after exposure to soil, which destroys soil fertility, destroys the drainage system of the land, kills animals by mixing with the food of aquatic animals and mixes with fish food and mixes with fish food, and eats that fish through water pollution. It pollutes the environment by causing various damages including water borne diseases. Also, polythene pieces are destroying the animal birds by mixing with the food of the animals, the polythene is destroying the biodiversity through various means including the destruction of the habitat of aquatic animals. Again, when polyethylene burns, various types of harmful chemicals including carbon dioxide, carbon monoxide, benzene, toluene are released into the air, which can cause various health risks including respiratory problems, asthma and cancer. Polythene is also responsible for destroying the beauty of the environment in many cases.
Meanwhile, easily perishable, quickly mixing with the soil, easily productive jute is being used very little. The economy of Bangladesh that was once dependent, which was one of the first and foremost export products, has become neglected and scarce today. Jute is a very good and beneficial thing for the environment. Jute mainly contains cellulose, lignin, hemicellulose, pectin, protein and minerals. Cellulose is used in making paper, cloth and other things, lignin in biofuel, hemicellulose is used in food and animal feed. Jute is usually suitable for bags, boxes, bottle options, food and medicine packaging, sacks, ropes, fertilizer bags, mulching, organic fertilizers, canopies, floor covering material, wall material, water tank, organic plastic, toys, furniture, accessories, wrappers etc. Also jute is very durable and long lasting. It is a fast growing crop and can be harvested every year. Another major advantage is that it absorbs a large amount of carbon dioxide from the air during growth. Jute cultivation helps to protect biodiversity.
But in some cases polythene is better than jute. Polyethylene is available at low cost, it can be used for water retention, light in weight, available in various shapes and properties and lasts for a long time. Therefore, by keeping the use of polythene in some cases and ensuring the recycling of polythene in those cases, we should increase the use of jute to protect and protect the human body, environment, country and biodiversity in daily life and ensure that jute is always used in all necessary activities.
Therefore, the people and the government should work together to increase jute production. The demand of jute should be increased by using all the products made of jute, everyone should be helped to help those who grow jute, make everyone aware about the use and benefits of jute. The government should invest to develop improved jute varieties and increase jute production, provide incentives for jute farmers for subsidies, loans, training, etc. All steps should be taken to reactivate jute mills, make use of jute instead of polythene in government institutions, in cases where polythene must be used, recycling of polythene should be ensured. Also, it is possible to increase the production of jute by using improved varieties of seeds, using modern agricultural methods, adopting prevention of pests and diseases, ensuring fair price of jute.
Finally, the joint efforts of all must be made to create a polythene free Bangladesh and revive jute as the driving force of the economy.