Daily Amader Shomoy

ইবির অগঠিত ওয়েবসাইট

IU's Unstructured Website

IU's Unstructured Website

প্রতিষ্ঠার ৪৪ বছরেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ওয়েবসাইটটি সুগঠিত এবং সকল ধরণের সুযোগ সুবিধা সম্পন্ন নয়। সাধারণত একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তখনই সুগঠিত হয় যখন উক্ত ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য যথা ইতিহাস, মিশন, ভিশন, লক্ষ্য, বিভাগ, প্রোগ্রাম, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, ভর্তি প্রক্রিয়া, বৃত্তি, আর্থিক সহায়তা, গবেষণা, প্রকাশনা, সম্মেলন, ক্যাম্পাস, লাইব্রেরী, আবাসন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সংবাদ, ঘটনা সহ সকল তথ্য থাকে। এবং ওয়েবসাইটটি ব্যবহারকারী বান্ধব যথা সহজ নেভিগেশন, স্পষ্ট লিখা, আকর্ষণীয় ডিজাইন, মোবাইল ডিভাইসের জন্য উপযোগী, সহায়তা কেন্দ্র সম্বলিত থাকে। এছাড়াও উচ্চ মানের ছবি, ভিডিও, গ্রাফিক্স, ভার্চুয়াল ক্যাম্পাস ট্যুর, অনলাইন কোর্স, দ্রুত লোডিং হওয়া, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা, সাইবার হামলা থেকে সুরক্ষা, বহুভাষিক, সার্চ ইঞ্জিনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দৃশ্যমান হওয়া, বিশ্ববিদ্যালয়ের খবর ও ঘটনা দ্রুত ছড়িয়ে দেওয়া, প্রাক্তন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখা, ভর্তি আবেদন, ফি প্রদান, রেজিস্ট্রেশন, কোর্স মেটেরিয়াল ডাউনলোড সহ সকল ধরণের সুযোগ সুবিধা থাকে। কিন্তু ইবির ওয়েবসাইটে উপরোক্ত অনেক সুযোগ সুবিধাই নেই। নেই সকলের জন্য ওয়েব মেইলের ব্যবস্থা। এছাড়াও বিভাগীয় তথ্য সম্পূর্ণ এবং সঠিকভাবে না থাকা, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কোনো প্রকার তথ্য না থাকা সহ ইত্যাদি সমস্যা রয়েছে। তাই অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি কে একটি সুগঠিত এবং সকল সুযোগ সুবিধা সম্বলিত ওয়েবসাইটে দ্রুত উন্নীত করার জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো আবেদন করছি।