Your phone can translate this page into almost any language for free. Chrome on Android: open the menu (three dots) and tap Translate. iPhone Safari: tap the aA button, then Translate. The result is automatic and may contain mistakes. Or open it in Google Translate.
This English text is an automatic translation and may contain errors.
পশ্চাদপদ মানসিকতা পরিহার করুন
Avoid a Backward Mentality
Avoid a Backward Mentality
কোনো ব্যক্তির চিন্তা-ভাবনা, মতাদর্শ, বিশ্বাস স্থাপনের জায়গা অনুযায়ী তার আচার-ব্যবহার ও সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে তার মানসিকতা প্রকাশ পায়। সমাজে প্রতিটি মানুষের ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকে বা থাকতে পারে। তবে সমাজের মানুষের অনেক মতই রয়েছে যা তারা আবশ্যকভাবে মেনে থাকে বা সকলে মিলে একই মতাদর্শ অনুসরণ করে থাকে। ঐ সকল মতাদর্শগুলোকে সর্বজনীন গ্রহণযোগ্য মতাদর্শ বলে। আমাদের সমাজে এমন অনেক মতাদর্শের মানুষ রয়েছে যারা সকলে মিলে একটি সার্বজনীন গ্রহণযোগ্য মতাদর্শ মেনে চলে। নির্দিষ্ট মতাদর্শের মানুষদের ভিন্ন করার জন্য আমরা জেনারেশনও বিভক্ত করে থাকি। একেক জেনারেশনের মানুষ একেকটি নির্দিষ্ট মতাদর্শ মেনে চলে এবং তার আশেপাশের মানুষদেরও তা মেনে চলার জন্য নির্দেশ বা অনুরোধ করে থাকে। মতাদর্শ বা মানসিকতা নির্দিষ্ট করে মেনে চলা এবং নতুন মতাদর্শ গ্রহণে দ্বিধা প্রকাশ করা ব্যক্তিদের পশ্চাদপদ মানসিকতার মানুষ বলা হয়। পশ্চাদপদ মানসিকতা সাধারণত পুরনো প্রজন্মের মানুষদের মধ্যে বেশি দেখা যায়। আমাদের দেশের ২০০০ সালের আগের মানুষদের মধ্যে শিক্ষা গ্রহণের হার, কুসংস্কার, ধর্মান্ধতা অত্যন্ত বেশিই দেখা যায় এবং যেতো। যার কারণে তাদের মধ্যেই পশ্চাদপদ মানসিকতা বেশি দেখা যায়। তারা পুরনো কুসংস্কার, ধর্মান্ধতা, নিয়ম-কানুন, রীতি-নীতি মেনে চলে এবং নতুন কোনো মতামত বা নিয়ম সর্বজনীন গ্রহণযোগ্য এবং সত্য ও সঠিক হলেও তা মানতে অস্বীকৃতি জানায় এবং তাদের অধীনস্থ সকলকে এ দ্বারা প্রভাবিত করার চেষ্টা করে। সঠিক শিক্ষাগ্রহণ থেকে বঞ্চিত হওয়া, পরিবার ও পরিবেশগত প্রভাব ও মূল্যবোধের কারণে তারা পশ্চাদপদ মানসিকতার হয়ে থাকে এবং এই মানসিকতা দ্বারা সকলের উপর প্রভাব খাটানোর চেষ্টা করে থাকে। পুরনো প্রজন্মের পশ্চাদপদ মানসিকতার মানুষদের মধ্যে যেসব বৈশিষ্ট্য দেখা যায় তার মধ্যে নতুন মতবাদ গ্রহণে অনিচ্ছা, শিক্ষার অভাব, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারীদের প্রতি বৈষম্য, অন্ধবিশ্বাস, কুসংস্কার, ধর্মান্ধতা এমনকি সাম্প্রদায়িকতাও দেখা যায়।
২০০০ সালের আগের মানুষদের মধ্যে পুরাতন মতবাদ বিরাজমান। শিক্ষাক্ষেত্রে পরিবর্তন, বিজ্ঞানের নতুনত্ব, আধুনিকতার ছোঁয়ায় আধুনিক চিন্তাধারা গ্রহণে তারা অনীহা প্রকাশ করে এবং ঐতিহ্যগত রীতি-নীতির উপর জীবন পরিচালনা করতে চায়।
আমাদের দেশে ২০০০ সালের আগে শিক্ষার হারও তুলনামূলক অনেক কম ছিল বলা যায়। শিক্ষার হার কম থাকার কারণেও অনেকে এই পশ্চাদপদ মানসিকতার হয়ে থাকে।
পশ্চাদপদ মানসিকতার আরেকটি চরম বৈশিষ্ট্য হলো বাল্যবিবাহ। এখনো গ্রামাঞ্চলগুলোতে অহরহ বাল্যবিবাহ হয়ে থাকে। পশ্চাদপদ মানসিকতা থেকে যতদিন সরে না আসবে ততদিন এই ব্যাধী চলতেই থাকবে।
যৌতুক প্রথা এই মানসিকতার মানুষদের মধ্যে একটি কমন বৈশিষ্ট্য। যৌতুকের জন্য এখনো অনেক বিয়ে ভেঙে যায়, পারিবারিক কলহ এবং সংসারে অশান্তি চলতে থাকে।
নারীদের সকল সুযোগ সুবিধা সমানভাবে না দেওয়া এই মানসিকতার মানুষদের আরেকটি খারাপ বৈশিষ্ট্য। শিক্ষা ও কর্মক্ষেত্রে তাদেরকে পুরুষদের থেকে কম সুবিধা দেওয়া এবং মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করানো এবং চাকরি না করার জন্য পরিবার থেকে বাধা দেওয়ার মাধ্যমে নারীদের প্রতি বৈষম্য করাও এই মানসিকতার মানুষদের বৈশিষ্ট্য।
এই মানসিকতার মানুষ প্রচুর অন্ধবিশ্বাস করে থাকে এবং কুসংস্কার মেনে থাকে। কোনো কিছুর ভিত্তি না থাকলেও ঐতিহ্য মেনে চলা ও সামাজিক নিয়মের সাথে গা ভাসিয়ে অন্ধবিশ্বাস করে এবং কুসংস্কার ও কু-রীতি নীতি মেনে থাকে।
ধর্মান্ধতা পশ্চাদপদ মানসিকতার মানুষদের মধ্যে প্রচুর দেখা যায়। যেহেতু এই মানসিকতার মানুষরা শিক্ষাগ্রহণ থেকে পিছিয়ে থাকে তাই পুরনো রীতি অনুযায়ী ধর্মীয় আবেগ বেশি থাকে এবং ধর্মান্ধতার কারণে মাজার পূজাসহ নানা ধরণের কু-ধর্মীয় রীতি নীতি পালন করে থাকে।
সাম্প্রদায়িকতার মাধ্যমে সমাজে একে অপরের প্রতি বিবেধ, কলহ ও দাঙ্গা লাগানো এই মানসিকতার মানুষদের একটি চরম খারাপ বৈশিষ্ট্য। এক ধর্মের মানুষের অন্য ধর্মের মানুষদের সাথে না চলা, অন্য ধর্মকে অবজ্ঞা করা ও ক্ষতি করার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে থাকে এই মানসিকতার মানুষরা।
পশ্চাদপদ মানসিকতার এসব বৈশিষ্ট্যের কারণে সমাজে নানা ধরণের প্রভাব পড়ে থাকে।
সাধারণত তাদের এসব বৈশিষ্ট্যের কারণে তাদের অধীনস্থ অনেকেই প্রভাবিত হয়ে থাকেন এবং তাদের সন্তান-সন্ততিরা এর কারণে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হয়।
নারীদের সাথে বৈষম্য করার কারণে নারীরা পিছিয়ে পড়ে এবং সমাজের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এবং তাদের বেড়ে উঠায় বাধা সৃষ্টি হয়।
যেহেতু তারা নতুন মতবাদ গ্রহণে অনীহা প্রকাশ করে, তাই তাদের জন্য অনেক সামাজিক ও অর্থনৈতিক কাজে বাধা সৃষ্টি হয় এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ব্যাঘাত ঘটে থাকে।
যৌতুক প্রথার কারণে বিবাহ-বিচ্ছেদ ঘটে এবং সাংসারিক কলহ তৈরি হয়। এছাড়াও বাল্যবিহের কারণে অনেক মায়ের মৃত্যু, অল্প বয়সে গর্ভধারণ ও শিশুর বৃদ্ধিতে বাধা সৃষ্টি হয় এবং শিশুরা অপুষ্টিতে ভুগে থাকে।
অন্ধবিশ্বাস, ধর্মান্ধতা ও কুসংস্কার মেনে চলার কারণে সমাজে অস্থিতিশীল অবস্থা বিরাজমান থাকে। আধুনিকায়ন থেকে মানুষ দূরে সরে যায় এবং নিজেদের ও আশেপাশের মানুষের ক্ষতিসাধন করে থাকে।
আধুনিক চিকিৎসা থেকেও এই মানসিকতার মানুষরা দূরে থাকে যার কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ার সম্ভাবনা থাকে। যা পরবর্তীতে দীর্ঘমেয়াদী সমস্যাও হতে পারে।
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও সমাজে দাঙ্গা লাগানোর জন্য তারা প্রচন্ডভাবে দায়ী এবং তাদের এ কাজের কারণে সমাজের মানুষদের মধ্যে মেলবন্ধন ও যোগাযোগে বাধা সৃষ্টি হয়ে থাকে।
পশ্চাদপদ মানসিকতা পরিহারের জন্য সমাজে শিক্ষার হার বৃদ্ধি করতে হবে। সার্বজনীন ও বিজ্ঞানসম্মত জ্ঞান আরোহনের মাধ্যমে পশ্চাদপদ মানসিকতা পরিহার করা সম্ভব।
নারীদের যথাযোগ্য সম্মান করতে হবে। যৌতুক প্রথা বিলুপ্ত করতে হবে এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নারীদের যেসব বিষয়ে ক্ষমতায়ন না করার মাধ্যমে সমাজের উন্নয়ন বাধাগ্রস্থ হয় সেসব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে।
আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা গ্রহণের মাধ্যমে এবং পুরাতন রীতি নীতি পরিহারের মাধ্যমে এই মানসিকতা থেকে উঠে আসা সম্ভব এবং এর মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য উপকার ও জনগণের জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে।
সাম্প্রদায়িকতা থেকে সরে এসে সকল ধর্ম ও বর্ণের মানুষ একত্রে মিলে বসবাস করতে হবে। একে অপরের বিপদে এগিয়ে আসতে হবে। কারো প্রতি বৈষম্য না করে সকলের সাথে একত্রে মিলে জীবনযাপন করতে হবে।
সবশেষে, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই মানসিকতা থেকে সরে আসা সম্ভব এবং যারা এই মানসিকতার তাদের মধ্যে পরিবর্তন আনা সম্ভব। বাল্যবিবাহ, যৌতুক প্রথা ও অন্যান্য অপরাধের কারণে দ্রুততম সময়ে আইন ভঙ্গকারীদের আইনের আওতায় আনা এবং কঠোর শাস্তি দ্রুততম সময়ের মাধ্যমে নিশ্চিত করে এই ধরণের মানসিকতা পরিহার করা সম্ভব।
A person's mentality is expressed through his behavior and decision-making according to the place of thinking, ideology, belief. Every person in society has or can have different ideologies. However, there are many opinions of the people of the society which they must follow or all follow the same ideology together. All those ideologies are called universally accepted ideologies. There are many ideologies in our society who all follow a universal acceptable ideology. We also divide generations to differentiate people of certain ideologies. People of different generations follow certain ideologies and instruct or request people around them to follow it. Persons who are hesitant to follow ideology or mentality and adopt new ideologies are called backward-minded people. Backward mentality is usually more common in older generation people. The rate of education, superstition, bigotry is very high among the people of our country before 2000. Due to which the backward mentality is seen more among them. They follow old superstitions, bigotry, rules, norms, and reject any new opinions or rules are universally accepted and true and correct but try to influence all their subordinates. Being deprived of proper education, family and environmental influences and values, they are backward mentality and try to influence everyone with this mentality. The characteristics of the backward minded people of the old generation include reluctance to accept new doctrines, lack of education, child marriage, dowry system, discrimination against women, superstition, superstition, bigotry and even sectarianism.
The old doctrine existed among the people before 2000. They express reluctance to adopt modern thought in the field of change in education, innovation in science, modernity and want to lead life on traditional customs.
It can be said that the education rate in our country before 2000 was relatively low. Many people have this backward mentality due to the low education rate.
Another extreme characteristic of backward mentality is child marriage. Child marriage is still common in rural areas. This disease will continue until it is removed from the backward mentality.
Dowry is a common characteristic of this mentality of people. Many marriages are still broken for dowry, family strife and turmoil continue in the family.
Another bad characteristic of people with this mentality is not to give women all the privileges equally. It is also characteristic of people of this mentality to discriminate against women by giving them less facilities than men in education and work and preventing them from families for educating them in secondary school and not working.
People with this mentality have a lot of superstitions and superstitions. Even if there is no basis for anything, follow tradition and follow the social rules and blindly believe in it and follow the principles of superstitions and superstitions.
Bigotry is abundant in backward people. Since people of this mentality are lagging behind in education, according to the old custom, religious emotions are high and due to bigotry, they follow various types of bad religious practices including shrine worship.
It is an extremely bad characteristic of people with this mentality, strife and rioting towards each other in the society through communalism. People of one religion destroy communal harmony by not going with people of other religions, degrading and harming other religions.
Due to these characteristics of the backward mentality, there are many types of influence in the society.
Usually due to their characteristics, many of their subordinates are affected and their children are deprived of higher education due to it.
Discrimination with women is lagging behind and deprived of many opportunities in the society and prevents them from growing up.
Since they are reluctant to accept new doctrines, many social and economic activities are hindered for them and disrupt the development of society and the state.
Divorce occurs due to dowry system and marital discord is created. Also, many mothers die due to childbearing, early pregnancy and child growth are hindered and children suffer from malnutrition.
Instability prevails in the society due to superstition, bigotry and superstition. People move away from modernization and harm themselves and the people around them.
People with this mentality also stay away from modern medicine which is likely to threaten public health. Which can later lead to long-term problems.
They are heavily responsible for destroying communal harmony and rioting in the society and because of their work, there is a barrier between the people of the society and the communication.
To avoid backward mentality, the rate of education in the society should be increased. It is possible to avoid backward mentality by ascending universal and scientific knowledge.
Women should be respected. Dowry should be abolished and child marriage should be raised. Empowerment of women should be increased in the areas that hinder the development of society by not empowering women.
It is possible to get out of this mentality by adopting modern technology and treatment and avoiding the old customs and thereby increase the quality of life of public health and the quality of life of the people.
People of all religions and castes should stay together and live together. We have to come forward at each other's danger. We have to live together with everyone without discriminating against anyone.
Finally, it is possible to move away from this mentality by increasing social and state awareness and bringing change in those who have this mentality. This type of mentality can be avoided by bringing the law breakers under the law at the earliest due to child marriage, dowry and other crimes and ensuring severe punishment at the earliest.