Your phone can translate this page into almost any language for free. Chrome on Android: open the menu (three dots) and tap Translate. iPhone Safari: tap the aA button, then Translate. The result is automatic and may contain mistakes. Or open it in Google Translate.
English translation.
ইবিতে ৯ মসজিদ: ক্যাম্পাসজুড়ে ইবাদতের আবহ
9 Mosques at IU: An Atmosphere of Worship Across Campus
9 Mosques at IU: An Atmosphere of Worship Across Campus
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষা, গবেষণা ও নৈতিক চর্চার পাশাপাশি ধর্মীয় অনুশীলনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে অবস্থিত মোট ৯টি মসজিদ ইবিকে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে।
এসব মসজিদের মধ্যে রয়েছে একটি কেন্দ্রীয় মসজিদ, চারটি হল মসজিদ, লালন শাহ হল পকেট গেট সংলগ্ন একটি মসজিদ, প্রশাসন ভবন সংলগ্ন একটি মসজিদ, উপাচার্য বাসভবন সংলগ্ন ভিসি মসজিদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মসজিদ।
শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় এলাকার মুসল্লিরাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই ৯টি মসজিদে নিয়মিত ইবাদতে অংশ নেন। শুধুমাত্র কেন্দ্রীয় মসজিদেই জুমার নামাজ অনুষ্ঠিত হয় এবং প্রতি শুক্রবার সেখানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় লোকজনসহ বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদটি দেশের ধর্মীয় স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত। প্রায় ৫ দশমিক ৫৬ একর জায়গাজুড়ে অবস্থিত এই মসজিদের ধারণক্ষমতা প্রায় ১৭ হাজার মুসল্লি। মসজিদটির প্রধান গম্বুজের উচ্চতা ১৫০ ফুট এবং পুরো স্থাপনায় রয়েছে মোট ১৪টি গম্বুজ। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রীয় মসজিদটি বাংলাদেশ সরকার ও সৌদি আরব সরকারের যৌথ অর্থায়নে নির্মিত হয়। এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মসজিদ এবং যেকোনো ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক দেশের সবচেয়ে বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত।
তবে ক্যাম্পাসজুড়ে মসজিদের সংখ্যা উল্লেখযোগ্য হলেও কিছু হলে এখনো ইমাম সংকট রয়েছে। জানা যায়, বর্তমানে শহীদ আনাস হল ও লালন শাহ হলে স্থায়ী নিয়োগপ্রাপ্ত কোনো ইমাম নেই। ফলে এসব হলের শিক্ষার্থীরা নিয়মিত ধর্মীয় কার্যক্রম পরিচালনায় কিছুটা ভোগান্তির মুখে পড়ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে হল প্রভোস্টরা দ্রুত স্থায়ী ইমাম নিয়োগের দাবি জানিয়েছেন। তাদের মতে, হলভিত্তিক মসজিদগুলোতে ইমাম নিয়োগ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন আরও সহজ ও নিয়মতান্ত্রিক হবে।
ইসলামী আদর্শ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মানবিক ও নৈতিক নাগরিক গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, ক্যাম্পাসজুড়ে বিস্তৃত এই ৯টি মসজিদ সেই দর্শনকে বাস্তব রূপ দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান বলেন, “আমাদের ক্যাম্পাসে বর্তমানে যে ৯টি মসজিদ রয়েছে সেগুলো ক্যাম্পাসে শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের উচিত নিয়মিত এবাদত পালনে আগ্রহী হওয়া এবং শুধু নামাজের জন্য নয় জ্ঞান অর্জনের জন্যেও মসজিদে আগমন করা।”
তিনি আরও বলেন, ”ইবির কেন্দ্রীয় মসজিদের পূর্ণাঙ্গ কাজ এখনো শেষ হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যাতে দ্রুত এর কাজ শেষ করা হয়।”
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার এক অনন্য কেন্দ্র। ক্যাম্পাসজুড়ে অবস্থিত ৯টি মসজিদ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের ধর্মীয় অনুশীলনের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি নৈতিক ও শালীন জীবনচর্চায় উদ্বুদ্ধ করছে। বিশেষ করে কেন্দ্রীয় মসজিদটি আমাদের বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। ইবাদতের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মিক শুদ্ধতা অর্জনের পাশাপাশি দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা।”
Kushtia Islamic University (IU) has set a unique example of religious practice as well as education, research and moral practice. A total of 9 mosques located across the university campus have given EB a distinctive feature compared to other public universities in the country.
These mosques include a central mosque, four hall mosques, a mosque adjacent to Lalon Shah Hall pocket gate, a mosque adjacent to the administration building, VC mosque adjacent to the vice-chancellor's residence and the mosque of Islamic University police station.
Along with the students, the pilgrims of the local area also participated in regular worship in these 9 mosques of the Islamic University. Juma prayers are held only in the central mosque and every Friday a large number of worshipers including students, teachers, officials and local people gather there.
The central mosque of Islami University is considered as one of the most important examples of religious architecture in the country. The capacity of this mosque is about 17 thousand worshipers covering an area of about 5.56 acres. The main dome of the mosque is 150 feet tall and the entire structure has a total of 14 domes. Established in 1994, this central mosque was built with the joint funding of the Bangladesh government and the government of Saudi Arabia. It is known as the third largest mosque in Bangladesh and the largest mosque in the country based on any kind of educational institution.
However, although the number of mosques across the campus is significant, there is still a shortage of imams. It is known that currently there is no permanently appointed imam in Shaheed Anas Hall and Lalon Shah Hall. As a result, the students of these halls are facing some suffering in conducting regular religious activities, the concerned said.
In this regard, the provosts have demanded the appointment of permanent imams as soon as possible. According to them, if the appointment of imams in hall-based mosques is ensured, the religious practice of the students will be easier and more systematic.
Those concerned believe that the Islamic University has been established with the goal of developing humane and moral citizens with the combination of Islamic ideals and modern education, these 9 mosques spread across the campus have given a reality.
Khatib Ashraf Uddin Khan of the Central Mosque said, "The 9 mosques in our campus are playing an important role in the Islamic values of the students in the campus. Students should be interested in regular worship and come to the mosque not only for prayer but also to gain knowledge."
He added, "The full work of the IU Central Mosque is not yet completed. I will request the concerned authorities to complete the work soon."
Vice-Chancellor Professor Dr. Naqeeb Mohammad Nasrullah said, "The Islamic University is not just a higher education institution; it is a unique center for ethics, humanity and religious values. 9 mosques located throughout the campus are encouraging students, teachers and staff to practice ethical and decent lifestyles. It is our hope that the central mosque is a symbol of the religious and cultural identity of our university, and it is our hope that students will develop into a responsible and ideal citizen along with achieving spiritual purity through worship.”